আগামী ২৯ জুলাই মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। যাদের ঈদ কেন্দ্রিক কোন পরিকল্পনা আছে, তারা এই তারিখ দেখে নিজেদের পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন। আর মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ ইবাদতের মাস পবিত্র মাহে রমাদান শুরু হবে ৩০ জুন।
২৯ জুন দিবাগত রাতে সেহরি খেয়ে শুরু করতে হবে এবারের রমজান মাস। প্রতি বছরের মতো এ বছরও মুসলিম জাতি এ মাসে আত্মশুদ্ধি, আল্লাহ্র সন্তুষ্টি ও দিদার লাভের প্রত্যাশায় সিয়াম সাধনায় আত্মনিয়োগ করবেন।
এরশাদ হয়েছে, “হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের ওপর, যাতে তোমরা সংযত হও” (সুরা বাকারা: ১৮৩)। হাদিসে কুদসিতে আল্লাহতায়ালা ফরমান, “রোজা আমার জন্য এবং আমিই তার প্রতিদান।”
সুতরাং রোজার মাসজুড়ে সাধনা, মোরাকাবা ও আত্মশুদ্ধির প্রশিক্ষণে নিজেকে নিয়োজিত রেখে মহান আল্লাহপাকের সন্তুষ্টি ও দিদার লাভ করাই প্রকৃত রোজাদারের একমাত্র লক্ষ্য। এবছর চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী বাংলাদেশে চাঁদ দেখার ভিত্তিতে ৩০ জুন, সোমবার প্রথম রোজা এবং ২৮ জুলাই, সোমবার ২৯ রমজান শেষ রোজা; এদিন সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরদিন ২৯ জুলাই, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কিন্তু কোন কারণে যদি এর ব্যত্যয় ঘটে, তবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক রোজা ও পবিত্র ঈদুল ফিতর পালন করতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন