Translate

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

বেদনায় ভরা স্বাধীনতা

আমি ছিলাম মুক্ত বিহঙ্গ। যখন খুশি ডানা মেলে উড়ে যেতাম। কোন ঠিকানা বহনের দায় ছিল না। হঠাৎ করেই সে ডানায় জড়িয়ে গেল মাটির স্নিগ্ধতা। হারিয়ে ফেললাম উড়ার ক্ষমতা। মাটির বুকেই কোন অবলম্বনের আশায় বিভোর হয়ে ভুলে গেলাম মুক্ত আকাশের কথা। কিন্তু আজ....

আমি আবারও মুক্ত। ডানা দুটিতেও ফিরে এসেছে ইচ্ছে মতো ঝাপটানোর অনাবিল শক্তি। আমি আবার উড়ছি, উড়ছি, উড়ছি......। কিন্তু শান্তি পাচ্ছি না কেন? এত কষ্টই-বা লাগছে কেন? এই স্বাধীনতা এত বেদনাবহই-বা কেন? যাই হোক, আমি আবার উড়ে বেড়ানোর স্বাধীনতা পেয়েছি, তাই ডানা মেলে যতদূর খুশি উড়ে বেড়াবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন