Translate

রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬

আছে যার মনের মানুষ মনে তোলা

আছে যার মনের মানুষ মনে তোলা

সে কি জপে অন্য মালা।
অতি নির্জনে বসে দেখছে খেলা।।

কাছে রয় ডাকে তারে
উচ্চস্বরে কোন পাগলা।
যে যা বোঝে সে তাই বুঝে
থাক রে ভোলা।।

যার যেখানে ব্যথা
নেহাত সেখানে করে ডলামলা।
তেমনি জেনো মনের মানুষ মনে তোলা।।

যে জনা দেখে সে রূপ
করিয়ে চুপ রয় নিরালা।
লালন ভেড়োর লোক দেখানো
মুখে হরি হরি বলা।।

-লালন ফকির

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন