Translate

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪

ধৈর্য্যধারণ করার শক্তি দাও

যখন যা চাই, তার অনেক কিছুই পাই না। আবার কখনও ঘটে, যা চাই তার উল্টোটা। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, যা ঘটেছে সেটাতেই মহান আল্লাহতালার অনুগ্রহ মিশে আছে।


তাই যখন কিছু পেতে চেয়েও হতাশ হই, তখন চেয়ে থাকি সৃষ্টিকর্তার পানে। আশা করি, তিনি আমাকে এই সাময়িক কষ্টের বিনিময়ে এমন কিছু দিবেন যা হবে আমার জন্য সত্যিই তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক। তাই প্রার্থনা করি, হে মহান প্রভু, তুমি আমাকে সকল অবস্থায় তোমার মুখাপেক্ষী হয়ে ধৈর্য্যধারণ করার শক্তি দাও।

1 টি মন্তব্য: