Translate

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

কিছু মানুষের জীবনটাই অর্থহীন

কিছু মানুষ আছে যাদের জীবনটাই অর্থহীন, সমাজের সাথে তাদের কোন সম্পর্ক থাকে না, কারো দায়ও থাকে না তাদের উপর। তাতে কি আসে যায়? হয়তো কিছুই আসে যায় না। খেয়ালি প্রভূবর আপন খেয়ালে সৃষ্ট এই অর্থহীনরা তাই এক অর্থে সমাজের বোঝা, কারণ এরা আসলে বোঝে না কখন তার কী করা উচিৎ।


ফলে নিজের ইচ্ছায় যখন যা কিছুই করতে চাক না কেন, সেটাই অন্যদের জন্য বিরক্তিকর হয়ে উঠে। আর অন্যদের বিরক্তি এক সময় তার নিজের জীবনকেও বিষিয়ে তোলে। সেই বিষ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আমৃত্যু সে বিষের জ্বালায় যেমন অন্যরা জ্বলে, তেমনি নিজেকেও জ্বলতে হয়।

এই যন্ত্রণাময় খেলায় সৃষ্টিকর্তার লাভ-ক্ষতি জানি না, জানলে হয়তো যন্ত্রণাগুলো কিছুটা হলেও লাঘব করা যেত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন